• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পি.এম.
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ। ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাজিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খান মুরাদ পিকুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, উপজেলা পরিষদের একটি টেন্ডারকে কেন্দ্র করে বিকালে স্থানীয় কয়েকজনের সঙ্গে মুরাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
নাগরপুরে উদ্বোধন হলো ‘স্বপ্ন’
অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২
পাবনা অটোবাইকের চাকা খুলে প্রাণ গেলো ১ জনের, আহত ২
ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর
ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর