• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে পর্যাপ্ত সার মজুদ, চরাঞ্চলে কৃষি সহায়তা বাড়ছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পি.এম.
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিতরণকালে বক্তব্য রাখছেন -ছবি-ভিওডি বাংলা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের কৃষকদের সার যোগান এবং অন্যান্য কৃষি উপকরণের যথাযথ বিতরণ নিশ্চিত করতে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জানান, পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং কারও কোনো অসুবিধা হবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে অনুষ্ঠিত কৃষি প্রণোদনা কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট বীজ, সার এবং সেচযন্ত্র বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী টুকু বলেন, “এবার প্রথমবারের মতো আমরা চরাঞ্চলে আধুনিক সেচযন্ত্র বিতরণ করেছি। পাট, বীজ ও সারও কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। কৃষকরা যেন সঠিকভাবে সার পায়, তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি।”

তিনি আরও জানান, আগামীতে প্রান্তিক কৃষকরা যাতে কৃষি উপকরণ এবং অন্যান্য সুবিধা পেতে কোনও অসুবিধার মুখে না পড়েন, সেই বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানটি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। কৃষি উপকরণ ও প্রযুক্তি সরবরাহে সরকারের পদক্ষেপ কৃষকদের জন্য একটি বড় সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে
বাণিজ্যমন্ত্রী: ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে