• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০২:৪২ পি.এম.
করাচিতে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদ ঘিরে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। রোববার (১ মার্চ) মার্কিন দূতাবাসের কাছে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রেঞ্জারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়। সহিংসতা ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।” পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের