• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মধ্যপ্রাচ্যে নতুন সংঘর্ষ: সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৪:১৩ পি.এম.
মধ্যপ্রাচ্যের একটি বন্দরে হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (০১ মার্চ) রাজধানীর পূর্বাঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক শক্তিশালী শব্দ এবং আকাশে ধোঁয়া ওঠার ঘটনা লক্ষ্য করেছেন। এছাড়া বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের নিজস্ব প্রতিনিধি ও ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

এর আগে একই দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দোহায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

উল্লেখ্য, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার কারণে দেশটিতে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। হামলার ফলে বিভিন্ন এলাকায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে, যেখানে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৪৮ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। 

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের