• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সড়ক প্রতিমন্ত্রী:

খাল দখলদারদের রাজনৈতিক পরিচয়ে দেখা হবে না

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০৫:১৩ পি.এম.
সুখনগর-গ্রীন মডেল টাউন-মান্ডা খালের অবৈধ অংশ উদ্ধারের সঙ্গে মশক নিধন কার্যক্রমে বক্তব্য দেন হাবিব-ছবি: সংগৃহীত

অবৈধ খাল দখলকারীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, “যারা খাল দখল করেছে, সেগুলো উদ্ধার করা হবে।” 

রোববার (১ মার্চ) রাজধানীর মান্ডা এলাকায় সুখনগর-গ্রীন মডেল টাউন-মান্ডা খালের অবৈধ অংশ উদ্ধারের সঙ্গে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। রাজধানীতে সম্প্রতি মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “নাগরিক সুবিধা সীমিত এবং অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় সিটি কর্পোরেশনের বিশেষ নজর প্রয়োজন। খালগুলো মশার প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত, তাই সেগুলো উদ্ধার ও দখলমুক্ত করতে আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”

ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম জানান, “মশা নিয়ন্ত্রণে মাসব্যাপী এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে চার স্তরে তদারকি ব্যবস্থা রাখা হয়েছে—ওয়ার্ড, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা/সচিব ও প্রশাসক পর্যায়ে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ প্রকল্প অব্যাহত থাকবে। যদিও সিটি কর্পোরেশনের বাজেট সীমিত, তবুও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়া হবে। জনগণকে সম্পৃক্ত হয়ে ঢাকা শহরকে পরিষ্কার রাখতে হবে।”

প্রশাসক আরও বলেন, “কাউন্সিলর না থাকায় স্থানীয় প্রতিনিধি নির্ধারণ করে কাজ করতে হবে। রাস্তাঘাট সংস্কার এবং ল্যাম্পপোস্ট স্থাপনসহ সকল কার্যক্রমে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ইমামদের সম্পৃক্ত করা হবে এবং মাইকিং কার্যক্রম চলবে। যদি নাগরিকরা সচেতন না হন এবং মশার প্রজননস্থল ধ্বংস না হয়, তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও এই সেবা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান প্রশাসক।

সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২৫০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন। স্থানীয় বাসিন্দা এবং ‘বিডি ক্লিন’-এর সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ বিভাগীয় প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ বিভাগীয় প্রধানগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ জেলায় নতুন ডিসি
৫ জেলায় নতুন ডিসি
মশক নিধন ও পরিচ্ছন্নতায় এক মাসব্যাপী অভিযান শুরু
আবদুস সালাম: মশক নিধন ও পরিচ্ছন্নতায় এক মাসব্যাপী অভিযান শুরু
সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ধরা পড়লেন সাইফুল
সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ধরা পড়লেন সাইফুল