• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানের ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ১০:১৫ পি.এম.
‘জাতীয় যুব শক্তি’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাজপথ ও সংসদ—উভয় ক্ষেত্রেই জাতীয় নাগরিক পার্টি শক্ত অবস্থানে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ড এবং হাদী হত্যার বিচার নিশ্চিত করা এনসিপির প্রধান লক্ষ্য।” 

রোববার (১ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় যুব শক্তি’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে সংসদ অধিবেশনে যথাযথ প্রক্রিয়ায় পরিষদ গঠন করে শপথ নিতে হবে। একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনতে হবে। তার মতে, রাষ্ট্র সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে এটি জরুরি। 

অনুষ্ঠানে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারের প্রাথমিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের প্রত্যাশায় ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, বর্তমান সরকার শপথ নেওয়ার পর সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সব অপকর্মের সহযোগী ছিলেন এবং জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার বক্তব্যের মধ্য দিয়ে সংসদ অধিবেশন শুরু হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়িমসি শুরু করেছে।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের