• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

ভিওডি বাংলা ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। রোববার (০১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন—আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, হামলার পর বিমানবন্দর এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে অবস্থানরত চার বাংলাদেশি আহত হন।

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার