• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০৬:৫২ পি.এম.
জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম-ছবি: সংগৃহীত

ইরানে হামলা বন্ধ না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

রোববার (১ মার্চ) দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিল করেছেন।

তিনি এ হামলাকে গণতন্ত্রবিরোধী এবং ইরানের জনগণের প্রতি সহিংস বলে উল্লেখ করেছেন। এ সময় এ টি এম আজহারুল ইসলাম জাতিসংঘ ও ওআইসিকে সমালোচনা করে বলেছেন, “নিজেদের মোড়ল ভাবলেও তারা কার্যকর ভূমিকা নিতে না পারায় মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানের হত্যার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বক্তারা আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম দেশগুলো সংযম বজায় রেখে কার্যকর পদক্ষেপ নেবে, যাতে ইরানে হামলা বন্ধ হয় এবং উত্তেজনা কমে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
‘দুষ্টুমি করবা না’, নাসীরুদ্দীনকে মির্জা আব্বাস
‘দুষ্টুমি করবা না’, নাসীরুদ্দীনকে মির্জা আব্বাস
আ.লীগের সাবেক এমপি আটক
আ.লীগের সাবেক এমপি আটক