• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অপরাজিত থেকে সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারেননি দক্ষিণ আফ্রিকা। সেই ক্ষতে প্রলেপ লাগাতেই যেন পন করেছেন প্রোটিয়ারা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা।  

উড়তে থাকা প্রোটিয়ারা আজ জিম্বাবুয়েকে হারিয়ে সুপার এইট থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিতে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচের সাতটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত আফগানিস্তানের সাথেই যা একটু পরীক্ষায় পড়তে হয়েছে প্রোটিয়াদের। বাকি ম্যাচগুলো হেসে খেলেই জিতেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা চাপে দক্ষিণ আফ্রিকা পড়েছিল ঠিকই। তবে এইডেন মার্করামের নেতৃত্বাধীন প্রোটিয়াদের ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

১৫৪ রানের লক্ষ্য হলেও পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসে পড়ে। ৫.৫ ওভারে ৩ উইকেটে ৪৩ রানে পরিণত হয় প্রোটিয়ারা। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কককে ফিরিয়েছেন সিকান্দার রাজা। মার্করাম (৪) রানের খাতা খুলতে পারলেও ডি কক রানের খাতাই খুলতে পারেননি। আরেক টপ অর্ডার ব্যাটার রায়ান রিকেলটন ২২ বলে করেছেন ৩১ রান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড