ইরানের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা

গার্ডিয়ান কাউন্সিল-এর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ সদস্য হিসেবে আলী রেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে। এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিল-এর মুখপাত্র মোহসেন দেহনাভি এ ঘোষণা দেন।
গার্ডিয়ান কাউন্সিলের এই ধর্মীয় ব্যক্তিত্ব ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনকারী পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন।
আলী রেজা আরাফি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই-এর সঙ্গে এই অস্থায়ী নেতৃত্ব পরিষদে দায়িত্ব পালন করবেন।
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর ওপর।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি কাউন্সিল অস্থায়ীভাবে রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই তিন শীর্ষ নেতা অন্তর্বর্তীকালীন সময় তদারকি করবেন এবং সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
ভিওডি বাংলা/আ







