• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ১০:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে  সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ ও স্থাণীয়রা জানান, অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি, পিতা মোঃ মাহবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়।

‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎এ বিষয়ে গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার
অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন
অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ
দাদি-নাতনি হত্যা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ