• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে যোগ্য প্রধানমন্ত্রী বললেন শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ১১:০৬ পি.এম.
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়া-র ছেলে তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী।

রোববার (১ মার্চ) নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, বহু ঘাত-প্রতিঘাত ও নির্যাতন পেরিয়ে জুলাই আন্দোলনের রক্তের ওপর নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। এই পথচলায় বিরোধীদল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে জেলার ১৬ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসরায়েল ও মার্কিন সামরিক আগ্রাসনের মাধ্যমে মুসলিম বিশ্বে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। একই সঙ্গে দেশ-বিদেশে মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার
অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন
অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ
দাদি-নাতনি হত্যা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ