• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি: ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল

ভিওডি বাংলা ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে গত তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ ও অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্স। এই ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, ফলে হাজার হাজার প্রবাসী ও যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিলের বিস্তারিত:

২৮ ফেব্রুয়ারি: মোট ২৩টি ফ্লাইট বাতিল। এর মধ্যে এমিরেটস এয়ারলাইনস ১টি, গালফ এয়ার ১টি, ফ্লাইদুবাই ১টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১টি ফ্লাইট।

১ মার্চ: মোট ৪০টি ফ্লাইট বাতিল। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজ ২টি, এমিরেটস এয়ারলাইনস ৫টি, গালফ এয়ার ২টি, ফ্লাইদুবাই ৪টি, কাতার এয়ারওয়েজ ২টি, সালাম এয়ার ২টি, এয়ার অ্যারাবিয়া ৮টি, কুয়েত এয়ারওয়েজ ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯টি।

২ মার্চ দুপুর পর্যন্ত: মোট ৩৯টি ফ্লাইট বাতিল। এর মধ্যে কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৫টি, গালফ এয়ার ২টি, ফ্লাইদুবাই ৪টি, কুয়েত এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০টি ফ্লাইট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ফ্লাইট স্থগিত রাখা হবে এবং যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী