• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৩:২৩ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।” পাশাপাশি তিনি বলেন, “সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র সংসদের সদস্যরাই আইনসভায় উপস্থিত হতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে বা রাজনীতির মঞ্চে নানা কথা হচ্ছে, সেটি রাজনৈতিক অধিকার হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না।”

তিনি জানান, গণভোটের রায় অনুসারে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, তবে সেটি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধান সংশোধনী আনার পরই নির্ধারিত হবে সংবিধান সংস্কার পরিষদের গঠন, সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া এবং কার্যক্রম।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সরকারের তিন গুরুত্বপূর্ণ দপ্তরে এলো নতুন মহাপরিচালক
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠান
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন