• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৬:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে এ ঘটনা ঘটে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ তারেক (৪৮) নিহত ও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। মো. তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন বলে জানান তিনি।

নিহতের ফুফাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘আজ তারেকের সহকর্মী আমাকে ফোন করে তার মৃত্যুর খবরটি জানিয়েছেন। হামলার আগেও টানা ৪৫ মিনিট আমার আরেক আত্মীয়ের সঙ্গে কথা বলেছেন তারেক। পরিবারের সঙ্গে প্রতিদিনই কথা হতো তারেকের। তার পরিবার চট্টগ্রাম শহরে থাকে। তারেক এক কন্যা সন্তানের জনক।’

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়