সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ার বা ম্যাচ রেফারির।
বুধবার (৪ মার্চ) শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড এবং ভারত-ইংল্যান্ড। এই দু’টি ম্যাচের আম্পায়ার ও রেফারি কারা, সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি।
চলতি বছরের বিশ্বকাপে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেমিফাইনালে তাদের কেউ নেই।
৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ।
আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপের লড়াইয়ে একপেশে জয় পেয়েছিল প্রোটিয়ারা। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগল শ্রীনাথ। থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার রড টাকার।
৫ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানি ও আল্লাহউদ্দিন পালেকার। মুম্বাইয়ের ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রাইফেল এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ভিওডি বাংলা/জা







