• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পি.এম.
ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত
ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ধনকুবেরদের মধ্যে দুবাই ছাড়ার হুড়োহুড়ি শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে আমিরাত অঞ্চলের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এর প্রভাব পড়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে—নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুরোপুরি বন্ধ।

ফলে প্রাইভেট জেটই একমাত্র ভরসা। তবে ব্যক্তিগত বিমান ভাড়া এখন কয়েকগুণ বেড়ে গেছে, তবুও স্লট বা বিমান পাওয়া দুষ্কর।

হামলায় শুধু বিমানবন্দর নয়, শহরের কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় ধনকুবের ও পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত শহরটি এখন উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে।

অনেকে গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী ওমানের দিকে পালাচ্ছেন। সাড়ে চার ঘণ্টার ড্রাইভে পৌঁছানো যায় মাস্কাটে। ওমানের বিমানবন্দর এখনও খোলা থাকলেও ইউরোপগামী অধিকাংশ ফ্লাইটের টিকিট সপ্তাহজুড়ে শেষ।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। পাশাপাশি আবুধাবি তেহরান দূতাবাসও বন্ধ ঘোষণা করেছে।

ঝলমলে আলোয় মোড়া দুবাই এখন আর স্বপ্নের শহর নয়; যুদ্ধের আতঙ্কে ভরা এক নগরী। ধনীদের এই ‘সোনার শহর’ ত্যাগের হুড়োহুড়ি কতদিন চলবে, তা এখন বড় প্রশ্ন।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদ্যজাত শিশু
জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, মা-বাবারা পাচ্ছেন বেতনসহ ছুটি
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে ইরানজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু