• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রকে লক্ষ্য করে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র এফি ডেফরিন।

তিনি বলেন, “ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে।”

লেবাননের পরিস্থিতিকেও সমালোচনা করেছেন তিনি। ডেফরিন দাবি করেছেন, লেবাননের হিজবুল্লাহ সংগঠন আগেভাগে হামলা শুরু করেছে। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে এবং আকাশ থেকে আক্রমণ করছে। অভিযানে হিজবুল্লাহর কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এর মূল লক্ষ্য হলো উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া ইসরায়েলের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সিনিয়র সদস্যরা লেবাননে অবস্থান করে হিজবুল্লাহকে সহায়তা করছেন। তাদের অবস্থানকেও লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী