• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে বিমান হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপি-র তথ্য ব্যবহার করে মঙ্গলবার (৩ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের সরকারি কমপ্লেক্সের ভেতরের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপরও বিপুল গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সোমবার (২ মার্চ) তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফার নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমের একটি স্থাপনা লক্ষ্য করে হামলার কথা জানিয়েছিল। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসকের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্য করা হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের