• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পি.এম.
আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন আরও প্রজ্বলিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ মঙ্গলবার (৩ মার্চ) চতুর্থ দিনে গড়াতেই পরিস্থিতি নতুন মাত্রা পায়। এদিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুই দেশের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেয়।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। যুদ্ধ পরিচালনায় নিয়োজিত এ বাহিনী হুঁশিয়ার করে বলেছে, প্রতিপক্ষের জন্য ‘জাহান্নামের দরজা’ ধারাবাহিকভাবে উন্মুক্ত থাকবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে।’

বাহিনীটি আরও জানায়, সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রতিপক্ষ দেশগুলোকে তাদের পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী