• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের মধ্যাঞ্চলে মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার ‘সাব-মিউনিশন’ ব্যবহারের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলায় অন্তত ১২ জন সামান্য আহত হয়েছেন।

তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগারফ সাংবাদিকদের বলেন, “দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে অনেকে আহত হয়েছেন এবং কিছু স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।”

আইডিএফ পূর্বেও জানিয়েছিল, ইরানই ইসরায়েলে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত বছরের জুনেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানানো হয়েছে।

ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র যখন লক্ষ্যবস্তুতে পৌঁছায়, তখন এর মূল অংশ বা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় প্রায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে।

আইডিএফ জানিয়েছে, এই হামলার পরও বেসামরিক নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পর সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

ইসরায়েলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, ইরানের সর্বশেষ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির মধ্যাঞ্চলে ১২ জন সামান্য আহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী