• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মার্চ ২০২৬, ০৯:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।“

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও আলোচনায় রাজি আছেন। বিষয়টি পরে হোয়াইট হাউস থেকেও নিশ্চিত করা হয়েছিল।

তবে ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার জন্য চাপ প্রয়োগের মার্কিন দাবি উড়িয়ে দিয়েছেন। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, “আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।”

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যু ঘটে। জবাবে ইরান ইসরাইলে পাল্টা হামলা শুরু করে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থানে আক্রমণ চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নজর ইরানের আকাশ প্রতিরক্ষায়
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী