• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরান রাষ্ট্রদূত আশা করেন বাংলাদেশ নিন্দা জানাবে

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পি.এম.
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি-ছবি: সংগৃহীত

ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে-এইটাই প্রত্যাশা করি বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান।

আমেরিকার নাম না নিয়ে ঢাকার বিবৃতি প্রসঙ্গে  ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।’

‘আমরা কোনো দেশের কাছ থেকে কোনো লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই যে একটি মুসলিম দেশ আক্রান্ত একটি মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করবে’, যোগ করেন রাষ্ট্রদূত।

তবে আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু ইসলামিক একটি দেশ, মুসলিম একটি দেশ, ওআইসিসহ জোটনিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ, সেই হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বা এর প্রতিবাদ করবে-এরকম আমরা আশা করি। 

ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।’

আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো শক্তি রয়েছে। কোনো আগ্রাসী শক্তির কাছে ইরান মাথা নত করবে না।

প্রতিবেশী দেশে আমেরিকানরা যেখানেই থাকুক আমরা তাদের টার্গেটে পরিণত করব বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের