• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পি.এম.
খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এই তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামও রয়েছে। দেশ গঠনে সার্বিক অবদানের জন্য তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তরভাবে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশ গঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়ে থাকে।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এই পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠানগুলোকেও এ সম্মাননা প্রদান করা হয়।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী