• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অমর একুশে বইমেলায় রিয়াজুল হকের 'দ্য এন্ডলেস ট্র্যাপ'

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৮:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হক এর নতুন ইসলামী গবেষণাধর্মী বই 'দ্য এন্ডলেস ট্র্যাপ' অমর একুশে বইমেলায় এসেছে। বইটি দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। 

লেখক রিয়াজুল হক বলেন, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা অত্যধিক ভালোবাসি। এজন্য দুনিয়ার নানাবিধ ফাঁদে জড়িয়ে যাই। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটিতে দুনিয়ার সেইসব ফাঁদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। একইসাথে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া হয়েছে। পাঠকদের বুঝবার সুবিধার জন্য তাফসীরের সাহায্যও নেওয়া হয়েছে।

অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোন সুযোগ নেই। মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে থাকার সুযোগ দেন সেই সময়টুকু তার নির্দেশিত পথ থেকে ইবাদতে ব্যয় করা উচিত।আমাদের মনে রাখা উচিত, মানুষ দুনিয়ার মাঝে মুসাফির ছাড়া আর কিছুই নয়। গ্রন্থটির মাধ্যমে পাঠকের মনে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' গ্রন্থটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।

'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটি অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনের ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ