• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয়নগরে স্ত্রী হত্যার মামলায় পলাতক স্বামী আখাউড়া থেকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ মার্চ ২০২৬, ১০:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যার মামলায় পলাতক স্বামী ফয়সাল মিয়া (২৫) কে আখাউড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়সাল মিয়া বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত তার স্ত্রী রাবিয়া আক্তার (২২) একই উপজেলার ইগলতলী গ্রামের সহিদুল হক ভূঁইয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গত ১৯ নভেম্বর  ফয়সাল মিয়া তার স্ত্রী রাবিয়াকে হত্যা করে নিজ বাড়ির বিল্ডিংয়ের পাশে লাশ গোপন করে রাখে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নম্বর ৪৫, তারিখ ২৫ নভেম্বর ২০২৫।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ফয়সাল মিয়া আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দূর্গাপুর রেললাইনের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চন্দ্র সরকার বলেন বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে,
 তিনি আরো বলেন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি