• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলের তেলআবিবে একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

জরুরি সেবা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে, যেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

বার্তা সংস্থা এএফপি জানায়, তেলআবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেলআবিবের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, তেলআবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশপথে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের