• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ঢামেক নার্স নাহিদা আক্তারের রহস্যময় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৫:০১ পি.এম.
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট-ছবি-ভিওডি বাংলা

ঢাকার চকবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাহিদা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায়। মরদেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের দিকে খবর পেয়ে হোসনি দালান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ববির মরদেহ উদ্ধার করা হয়। একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তিনি ঝুলছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার দিন ইফতারের সময় নাহিদা ও তার স্বামীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হন। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মৃত্যুর আগে ববি একটি চিরকুট লিখে রেখেছেন। এতে উল্লেখ করা হয়েছে, তার স্বামী ইলিয়াস ও শ্বশুরবাড়ির লোকজনের বিচার প্রার্থনা করেছেন।

নিহত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন বলেন, পুলিশ তাদের মাধ্যমে এই মৃত্যুর খবর জানায়। পরে তারা বাসায় গিয়ে মরদেহ দেখেন। তবে ঘটনার আরও বিস্তারিত এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে ঢামেক মর্গে মরদেহ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল