• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৭:১০ পি.এম.
লালবাগে (বিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব। 

শুক্রবার (৬ মার্চ) লালবাগে বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্স (বিজেএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বর্তমানে যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে হামিদুর রহমান হামিদকে আমি অত্যন্ত কার্যকর এমপি হিসেবে দেখছি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

এছাড়া নগরীর খাল-বিল ও নালায় যাতে কেউ ময়লা-আবর্জনা বা পলিথিন না ফেলে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই-শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে। সাংবাদিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা-খতিব/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
মির্জা ফখরুলের যে কর্মসূচি স্থগিত
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী