• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিমন্ত্রী নুরুল হক নুর:

গণঅধিকার পরিষদের ইফতারে নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ১০:২০ এ.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন নুরুল হক নুর -ছবি-ভিওডি বাংলা

গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

এসময় দল ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, এছাড়াও জেলা মহানগর ও কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদে সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক, সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন,"২০১৮ সাল থেকে প্রতিকুলতার মধ্যে দিয়ে আপনারা গণঅধিকার পরিষদের রাজনীতি করেছেন। এই দলের পরিচয় দিয়ে পূর্বে অনেকেই শারীরিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন সেই সুযোগটা নেই, পরিবর্তনের মধ্যে দিয়ে গণঅধিকের পরিষদের নেতা-কর্মীদের জন্য রাজনীতিতে ইতিবাচক সুযোগ সৃষ্টি হয়েছে।  দলের পরিচয় ব্যবহার করে কিংবা দলের সভাপতি সরকারে আছে, মন্ত্রীসভায় আছে এই পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার চেষ্টা করে দলকে বিতর্কিত করবেন না। 

ইউএনও অফিস ও থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে প্রভাব বিস্তার থেকে বিরত থাকবেন। কোনভাবেই দলকে বিতর্কিত করবেন না। রাজনীতিতে এখনও বহুদূর যেতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে গণঅধিকার সভাপতি নুরুল হক নুর বলেন, আদর্শ ও নীতিনৈতিকতা ঠিক রেখে  রাজনীতি করতে হবে। রাজনীতিতে যদি সবার চিন্তা ভাবনা থাকে সরকার গঠন করলেই লুটপাট করতে হয় তাহলে সেই রাজনীতির কোন নীতি আদর্শ থাকেনা।

তাই নৈতিক মুল্যবোধ সম্পন্ন রাজনীতি মানুষের সামনে দাড় করাতে চাই।  সেজন্য এতোদিন যেভাবে আপনারা পেশাগত কাজ ও ব্যবসা বাণিজ্য করেছেন সেভাবে এগিয়ে যাবেন। মানুষের আশা আকাঙ্খা ধারণ করে এগিয়ে যেতে পারলে মানুষ আপনাদেরকে সহযোগীতা করবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিন।আমরা দলীয় ভাবে সময়মতো নির্দেশনা দিয়ে দিবো আপনারা সে অনুযায়ী কাজ করবেন।

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, "গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। শেখ হাসিনার সরকারের আমলে প্রতিটি অন্যায় - অনিয়ম নিয়ে সোচ্চার ছিলো দলটি। সারাদেশে হাজার হাজার নেতা কর্মী থাকা শর্তেও সাংগঠনিক ভাবে পুরোপুরি শক্তি অর্জন করতে পারেনি দলটি।

আগামী নির্বাচনের পূর্বেই পূর্ণ সাংগঠনিক শক্তি অর্জন করে স্থানীয় ও জাতীয় নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করতে সারাদেশের নেতৃবৃন্দকে নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন। পাশাপাশি বিএনপি সরকারের সাথে জোটগত ভাবে সরকারে থাকলেও দেশের স্বার্থে সকল অন্যায় - অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ মুখর থাকতেও নির্দেশনা দেওয়া হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালানয় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সহ সভাপতি ফারুক হাসান,উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, প্রবাসী অধিকার পরিষদের নেতা রাসেদুল ইসলাম রিয়াদ প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস