• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১ পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি বিআইডব্লিউটিএর আরিফ হাজার কোটি টাকার মালিক, বাড়ি লন্ডনেও শিক্ষকদের গ্রামে পাঠানোর হুঁশিয়ারি মন্ত্রীর আশুরা সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়: রাষ্ট্রপতি ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন

প্রতিমন্ত্রী মীর হেলাল

অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স

চট্টগ্রাম প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি তিনি নিজ দলের নেতা-কর্মী হলেও আইনের আওতায় আনা হবে।

আজ রবিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর হেলাল এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।

চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমানে দ্রব্যমূল্যসহ অনেক কিছুই নিয়ন্ত্রণে রয়েছে, যা প্রশাসন ও সরকারের একটি বড় সফলতা। পবিত্র ঈদুল ফিতর এবং ঈদ-পরবর্তী সময়েও জনজীবন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সবশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৌ পুলিশের অভিযান সাত দিনে ১৪ লাখ মিটার জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮
ছবি: সংগৃহীত
ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ভাইয়ের
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার