• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিচ্ছে। রোববার (৮ মার্চ) ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আগে জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “কিছুক্ষণ আগে আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। হুমকি ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।”

আইডিএফের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পুরো অঞ্চলে ইরানের ফায়ারপাওয়ার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা শুধুমাত্র ইসরায়েলের দিকে নয়।

তেল আবিবের আকাশে শোনা বিস্ফোরণগুলো সম্ভবত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টের কারণে হয়েছে।

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি