• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্যারেজ মালিক গ্রেপ্তার

মধুপুরে চুরি হওয়া ইজিবাইক ঘাটাইল থেকে উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৯ মার্চ ২০২৬, ০১:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে দিনে-দুপুরে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মিজান (৩৮) নামে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) মধুপুর পৌরসভার জটাবাড়ী এলাকার বাসিন্দা মো. আলামিন তার লাল রঙের ‘Yuandi’ ব্র্যান্ডের ইজিবাইকটি নিয়ে বের হন। দুপুরে মধুপুর বাজারের বাণী সিনেমা হলের উত্তর পাশে গাড়িটি রেখে দোকানে গেলে অজ্ঞাত চোর চক্র সেটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় আলামিন মধুপুর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং–০৯ (ধারা ৩৭৯) রুজু হয়। পরে ওসি মো. জাফর ইকবালের নির্দেশনায় এসআই সেলিম সিকদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি বাজারের একটি গ্যারেজ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্যারেজ মালিক মো. মিজানকে গ্রেফতার করা হয়। তিনি ঘাটাইল উপজেলার চক পাকুটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।

মধুপুর থানা এসআই সেলিম সিকদারকে জানিয়েছে, চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী চালক আলামিন তার চুরি হওয়া সম্পদ ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকায় এ ধরনের দ্রুত পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন