• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে দাবি করেছে, ওই হামলায় বেসামরিক এলাকা লক্ষ্য করে এই নিষিদ্ধ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে বাড়িঘরের ওপর আর্টিলারি থেকে নিক্ষেপ করা সাদা ফসফরাস গোলা ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী।

এইচআরডব্লিউ জানায়, তারা অন্তত সাতটি ছবি যাচাই করেছে, যেখানে আবাসিক এলাকার আকাশে বিস্ফোরণের পর সাদা ফসফরাস ছড়িয়ে পড়তে দেখা গেছে। ওই ঘটনায় দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন ধরে যায় এবং আগুন নেভাতে সিভিল ডিফেন্স কর্মীদের ঘটনাস্থলে কাজ করতে দেখা যায়।

সংস্থাটি আরও জানায়, যাচাই করা ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে হামলায় ১৫৫ মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে। সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং মানবদেহে মারাত্মক গভীর ক্ষত তৈরি করতে পারে, যার যন্ত্রণা দীর্ঘস্থায়ী হতে পারে।

এইচআরডব্লিউ’র লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার করলে বেসামরিক মানুষের জন্য গুরুতর বিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র: আল-জাজিরা।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের