• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২১ মামলা মাথায় নিয়ে ফের কঙ্কাল চুরি, এবার ৪৭ মাথার খুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০৩:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের ৪জন সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।  

গ্রেপ্তাররা হলেন- কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।

এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আর নতুন এ ঘটনা নিয়ে কালামের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ২২টি। 

ডিসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের রাস্তার উপর কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরির উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে খবর পেয়ে রোববার (৮ মার্চ) দিনগত রাত ১টা ৪৫মিনিটে অভিযান চালিয়ে সৌমিককে একটি মানব কঙ্কালসহ আটক করা হয়। তার দেয়া তথ্যে সোমবার সকালে তেজগাঁও কলেজের সামনে থেকে দুটি কঙ্কালসহ আবুল কালাম ও এরশাদকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে এদিন বিকালে রাজধানীর উত্তরার একটি ডেন্টাল কলেজের ছাত্রাবাস থেকে ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।৪৪টি কঙ্কালসহ। যা তার কক্ষে ছড়ানো-ছিটানো অবস্থায় পাওয়া যায় বলে পুলিশের দাবি।  
এ বিষয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করেছে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে ডিসি ইবনে মিজান বলেন, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে চড়া দামে বিক্রি করত।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল