• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মার্চ ২০২৬, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র’ ধ্বংস করা হয়েছে। এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, এই কেন্দ্রটি ছিল ইসরায়েলি যুদ্ধবিমান ও বিমানঘাঁটির মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। বাহিনীর মহাকাশ ইউনিটের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে স্থাপনাটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

ওই অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। এতে বহু হতাহত হওয়ার পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি