• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১২ মার্চ ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামাখানা ইউনিয়নের সচিব মো. রফিকুল ইসলাম, নাখারগঞ্জ জামে মসজিদের ইমাম রুহুল আমিন, নাখারগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাবানা বেগম প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন- এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি, সানজিদা সিদ্দিকা, বিজয় রানী ও মো. হান্নান মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

ভিওডি বাংলা-মো. রাব্বি রাশেদ পলাশ/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী