• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান যুদ্ধে মোতায়েন বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো শত্রুপক্ষের হামলার ফল নয়।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর জানায়, রণতরীটির লন্ড্রি কক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই সময় সেখানে সেনাদের পোশাক ধোয়ার কাজ চলছিল। আগুন নেভানোর সময় দুজন সেনা সদস্য আহত হন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ইরান যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে এই বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। বর্তমানে এটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট কমান্ডের অধীনে লোহিত সাগরে অবস্থান করছে এবং সেখান থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রণতরীটিতে বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে আঞ্চলিক জলসীমা ত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই অভিযানে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি