• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ১০:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ ছাত্রী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবদিহিতা দাবি করেছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ওয়ার্নক সেখানে বলেন, “যে জাতির নেতারা এত সহজে শিশুদের মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। কোনো কারণেই শিশু হত্যা বা শিশুমৃত্যু গ্রহণযোগ্য নয়। আমাদের অবশ্যই কখনও ভুলে যাওয়া উচিত হবে না যে ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিন মিনাবের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।

এই হামলার পর যুক্তরাষ্ট্রের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। এ অবস্থায় ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের কোনো স্কুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি এবং মিনাবের এই ট্র্যাজেডির জন্য ইরানের প্রতিরক্ষা বাহিনী দায়ী।

তবে পরবর্তী তদন্তে জানা যায়, স্কুলটিতে টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। টমাহক যুক্তরাষ্ট্রে তৈরি একটি ক্ষেপণাস্ত্র এবং ইরানের প্রতিরক্ষা বাহিনীর কাছে এ ধরনের অস্ত্র নেই।

এ তথ্য সামনে আসার পর ট্রাম্প বলেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের