• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ক্ষমতাসীন সরকারের সদস্য ও কর্মকর্তাদের হত্যা করা “খুবই সম্মানজনক” বলে মন্তব্য করেছেন। তিনি এই বক্তব্য প্রকাশ করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।

শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেন, “আমরা ইরানের সন্ত্রাসী সরকারকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আরও বিভিন্নভাবে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। ইরানের নৌবাহিনী ডুবে গেছে, তাদের বিমান বাহিনী বলতে আর কিছু অবশিষ্ট নেই। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য যেসব সমরাস্ত্র আছে— সেসবও শেষ হয়ে যাচ্ছে এবং এই সরকারের নেতারা একে একে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমাদের আছে অতুলনীয় সমরাস্ত্র, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময়। এই উন্মাদ গোষ্ঠীর কী হয়— আপনারা দেখবেন। গত ৪৭ বছর ধরে তারা নিজেদের দেশ এবং বিশ্বজুড়ে নিরপরাধ লোকজনকে হত্যা করে যাচ্ছে। এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটা অত্যন্ত সম্মানজনক।”

উল্লেখযোগ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়।

এরপরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

যুদ্ধের প্রথম দিনে, ২৮ অক্টোবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন।

হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান-এর মার্কিন সেনাঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি