• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী:

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুলগুলো চিহ্নিত করা হবে

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ পি.এম.
জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে ফুল দেওয়ার পর বক্তব্য দেন আজম খান-ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে এবং একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগও রয়েছে। এসব বিষয় চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।   

শুক্রবার (১৩ মার্চ) বিকালে জিয়া উদ্যানে গিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন সততার সঙ্গে পালন করতে পারি।”

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিন্তা–চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকার কাজ করছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, “রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ি এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রম বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের