• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০৯:৫০ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহের মধ্যে ইরানের ওপর কঠোর আঘাত হানা হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি শুক্রবার প্রচারিত হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বিভিন্ন দেশের জাহাজকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান সামরিক অভিযান সফলভাবে এগিয়ে যাবে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প কিছুটা দোলাচলের মধ্যেও রয়েছেন। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে। তবু দ্রুত এই সংঘাতের সমাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে না বলে তিনি ইঙ্গিত দেন।

এর আগে গত বুধবার কেন্টাকির হেবরনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করতে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে শুরু করে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান