• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ১১:১৬ পি.এম.
মার্কিন রিফুয়েলিং বিমান। ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, বিধ্বস্ত হওয়া কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনায় ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্র: আল–জাজিরা।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা