• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোপন তৎপরতায় মোসাদ ও সিআইএ

খামেনি পুত্রের মৃত্যু নিশ্চিত করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিহত খামেনির ছেলে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওপর হামলা চালালেও তিনি আহত অবস্থায় বেঁচে আছেন, নিশ্চিত হয়ে নতুন অস্বস্তিতে পড়েছেন ট্রাম্প।

আহত মোজতবা কোথায় চিকিৎসা নিচ্ছেন সেই গোপন হাসপাতাল বা স্থাপনার খোঁজ পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ব্যাপক গোপন তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। সম্ভাব্য কয়েকটি স্থাপনা ইতোমধ্যেই নজরে নিয়েছে ইরানবিরোধীরা। সেখানে চুলচেরা বিশ্লেষণ চলছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা বর্তমানে অবস্থান করছেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব সম্ভাব্য স্থান শনাক্ত করা হয়েছে—সেসব স্থানে হামলা চালাতে ট্রাম্পের অনুমতি চাওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোনো রকমে বেঁচে আছেন, তবে তিনি গুরুতর আহত। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি।

গত বুধবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন। তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। আমার মনে হয়, তিনি গুরুতর আহত। তিনি সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।” বৃহস্পতিবার রেকর্ড করা সাক্ষাৎকারটি শুক্রবার সকালে প্রচারিত হয়।

দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরান পিছু হটবে না।

তিনি বলেন, “আমরা শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকব না।” কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকারও করেন তিনি।

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা