• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাচলে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে করা দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে প্রবীণ রাজনীতিবিদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “আপনাদের দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”

গত শুক্রবার (১৩ মার্চ) রাতের দিকে হঠাৎ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দেশে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর আগে একই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পর দ্বিতীয় দফার অস্ত্রোপচার করা হয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে রোগীর সর্বশেষ চিকিৎসা অবস্থা ও শারীরিক জটিলতা বিস্তারিতভাবে জানান।

রাতের পর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।

মির্জা আব্বাসকে বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস