• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন: সংসদ অধিবেশন শুরু আজ বেলা ১১টায়

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হচ্ছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ (বৃহস্পতিবার) শুরু হয়েছিল। পরে এটি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে