• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০২:০৬ পি.এম.
‘শাহেদ’ ড্রোন। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরান রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে, দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ায় তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। তিনি এই তথ্য ‘শতভাগ সত্য’ হিসেবে উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ধরনের ড্রোনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তবে এসব ড্রোন ঠিক কোথায় তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে তৈরি হওয়ায় এটি দ্রুত সামরিক ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার হয়। ইউক্রেনের দাবি, ২০২২ সালের শেষ থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

প্রথম দিকে ইরান ড্রোন সরবরাহ করলেও পরে রাশিয়া নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। এরপর অন্যান্য অনেক দেশের সামরিক বাহিনীতেও শাহেদ ধরনের ড্রোন ব্যবহারের প্রবণতা দেখা যায়। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে শাহেদ ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের