• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাঘাটা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি    ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ পি.এম.
সাঘাটা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ। ছবি: ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে সাঘাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোশারফ হোসেন সুইট।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদকে সামনে রেখে কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার পবন কুমার, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, ভিজিএফ কর্মসূচির আওতায় সাঘাটা ইউনিয়নের মোট ৩২৬০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারিত চাল সঠিক ভাবে পেতে পারে, সে জন্য প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নজরদারি রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ইমন মিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য
রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য
শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
শাহ আমানত বিমানবন্দরে ৯৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের মৃত্যু
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের মৃত্যু