• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পি.এম.
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি

চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ হামলায় তিনি নিহত নাকি আহত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি ও টাইমস অব ইসরায়েলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হওয়ায় তাকে খামেনির ‘ডানহাত’ বলেও অভিহিত করা হতো।

যদি লারিজানি নিহত হয়ে থাকেন, তবে চলমান যুদ্ধে তিনি হবেন ইরানের মধ্যে নিহত সবচেয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। একই দিনে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করে।

সূত্র: এএফপি 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি