ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের, কঠোর অবস্থানের হুঁশিয়ারি

ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এখনো চলমান রয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট আরও কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকলেও আপাতত চলমান অভিযান অব্যাহত রাখা হয়েছে।
ওই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের ড্রোন হামলা প্রায় ৯৫ শতাংশ কমে গেছে এবং ক্ষেপণাস্ত্র হামলা কমেছে প্রায় ৯০ শতাংশ। পাশাপাশি দেশটির নৌবাহিনী প্রায় অকার্যকর অবস্থায় পৌঁছেছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রমও আগের তুলনায় অনেকটাই সীমিত হয়ে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়, যার প্রভাব ছড়িয়ে পড়ে ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে।
ভিওডি বাংলা/এমএস







